ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে মঠের সেবায়েত টমেন ত্রিপুরার বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠের সেবায়েত টমেন ত্রিপুরার বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। পরিবারের অভিযোগ ধর্ষণের ঘটনায় কিশোরী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় কিশোরীর মা শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় শনিবার সকালে কিশোরী সদর হাসপাতালে এসে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করেছে।

স্থানীয়, পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে টমেন ত্রিপুরা। সে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠের মন্টু মহারাজের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। কাজের স্বার্থে সে ঐ প্রণবমঠের পাশে একটি টিনের ঘরে বসবাস করেন।
প্রণবমঠের পাশে ঐ কিশোরীর বাড়ি হওয়ায় টমেন ত্রিপুরার যাতায়াত ছিলো। টমেন ত্রিপুরার রান্নার লোক ছুটিতে থাকায় ঐ কিশোরীর মাকে রান্না করে দেয়ার কথা বলেন। তখন ঐ কিশোরী টমেন ত্রিপুরার রান্না করে দেন।

গত ফেব্রæয়ারী মাসের ৫ তারিখে ঐ কিশোরী রান্না করতে গেলে টমেন ত্রিপুরা জোর করে কিশোরীকে তার নিজের থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এই ঘটনা কাউকে না বলার জন্য এবং কাউকে জানালে কিশোরী ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় ঐ ধর্ষক টমেন ত্রিপুরা।

ঘটনার পর কিশোরী তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানান। এই ঘটনার এলাকায় জানাজানি হবার পর ধর্ষক টমেন ত্রিপুরা পালিয়ে গেছে।

কিশোরীর মা জানান, আমার স্বামীর মানসিক সমস্যা আছে। তাছাড়া আমরা গরীব মানুষ। তাই প্রথমে মামলা করতে সাহস পাইনি। এই ঘটনা নতুন প্রণবমঠের দায়িত্বে থাকা মন্টু মহারাজকে জানাই। পরে ইউপি সদস্য অমল ভক্তকে জানাই। তারা সালিশের মাধ্যমে বিচারের আশ্বাস দিলেও কোন লাভ হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় আমরা কোন বিচার না পেয়ে শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় মামলা করেছি। মামলা পর থেকে আমাদের এলাকার প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। জানিনা আমি এর বিচার পাবো কিনা। তাছাড়া ধর্ষণের ঘটনার পর আমার মেয়ে অন্ত:সত্ত¡া হয়ে পড়েছে। আমি দ্রæত ঐ টমেন ত্রিপুরার গ্রেফতার ও শাস্তির দাবী জানাই।

নতুন প্রণবমঠের একজন ভক্ত নাদিম বৈদ্য বলেন, ঘটনার কথা শুনেছি। সত্য মিথ্যা জানিনা। অভিযুক্ত টমেন ত্রিপুরা পালিয়ে গেছে। তাকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। তাকে পাওয়া গেলে আসল ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, ঘটনার কথা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ঐ কিশোরীর পাশে আছি। তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শনিবার সকালে এক কিশোরী হাসপাতালে এসে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102