ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল চাপায় মাহিন মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ ওই মোটারসাইকেলটি উদ্ধার করেছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) রাতে এ হাসপাতালে নেয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। নিহত মাহিন ডাসার থানার পূর্ব ডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের শিশুপুত্র।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শিশু মাহিন পুর্ব ডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল। এসময় পেছন থেকে একটি মোটর সাইকেল এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে সে মারা যায়।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, শিশুকে চাপা দেয়া মোটরসাইকেলটি গোপালপুরের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় চালন। পরে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে শুনেছি মোটরসাইকেল চালকের বাড়ি গোপালপুরে। তাকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102