ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

মাদারীপুরের শিবচরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক যুবক নিহত হয়েছে।

এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় এক জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ রবিবার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো: মানিক মুন্সির বসত বাড়িএ বাথরুমের সেপটিক ট্যাংক পরিস্কার করার জন্য শ্রমিক মোঃ ফরহাদ শেখ (৩৫) ও মাসুদ ফকির (৩২) সেপটিক ট্যাংকে নামে। এ সময় বিষাক্ত গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মোঃ ফরহাদ শেখের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় মাসুদ ফকিরকে (৩২) স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে ভাংগা ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মোঃ ফরহাদ শেখ শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণ চর তাজপুর সিপাহি কান্দি গ্রামের মো: তারা মিয়া শেখের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102