ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

মাদারীপুর শহর রক্ষা বাঁধের মহিষেরচর এলাকায় ফাটল দেখা দিয়েছে। এতে করে শহরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে শহর ও শহরতলীর গ্রামগুলোতে বন্যার পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তাই দ্রুত বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। তবে এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খা নদের শহর রক্ষা বাঁধের মহিষের এলাকায় কিছু অংশের মাটি সরে গেছে। এতে করে বাঁধের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। নদীর এই এলাকায় তীব্র স্রোত রয়েছে। সৃষ্ট ফাটলের পরিধি বেড়ে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছে স্থানীয়রা। বাঁধ ভেঙে গেলে মাদারীপুর শহর ও পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রাম নদী গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। তাই স্থানীয়রা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা বায়েজিদ হাওলাদার বলেন, শহর রক্ষা বাঁধের একাংশের মাটি সরে গেছে। যেকোনো সময় বাঁধ ভেঙে মাদারীপুর শহর ও মহিষেরচর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিতে পারে। তাই আমরা ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই। আমরা আতঙ্কে আছি।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এবিএম মাহবুবুল আলম জানান, মাদারীপুর শহর রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে। এটি নিয়ে মাদারীপুরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102