ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপু‌রে নেশার টাকার জন্য দুই বন্ধু হত্যা করে আরেক বন্ধুকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

মাদারীপু‌রের শিবচরে নেশার টাকার জন্য ভ্যানচালক পারভেজ ফকিরকে (২৪) হত্যা করেছে তারই দুই বন্ধু। তাদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয়েছে।

পুলিশ ও নিহতের প‌রিবার সূত্র জানায়, চলতি বছ‌রের ১৩ অক্টোবর সকালে শিবচরের রহমতউল্লাহ হাওলাদারকান্দির শশুরবাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন একই উপজেলার পারভেজ। তিনি ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের বাবুল ফকিরের ছেলে।

রাতে পারভেজ বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনও লাভ হয়নি। পরদিন ফরিদপুরের গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্ত্তী ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৪ দিন টানা তদন্তে তথ্য প্রযুক্তিসহ বিভিন্নভাবে নিশ্চিত হয় এ হত্যাকাণ্ডে জড়িত তার বন্ধুরাই।

২৮ অ‌ক্টোবর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে শিবচরের সন্ন্যাসীরচর থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় মাদবর ও আজিজুল মুন্সী নামের দুই যুবককে। গ্রেপ্তার ২ জনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

ভাঙ্গা থানার এসআই ও তদন্তকা‌রি কর্মকর্তা আবুল কালাম ব‌লেন, হৃদয়, আজিজুল মাদকসেবী ও ব্যবসায়ী। ১৩ অক্টোবর গান শোনার কথা বলে দুজন পারভেজকে ভাঙ্গায় নিয়ে যান। সেখানে নিয়ে কোল্ড ড্রিংকসের সঙ্গে নেশাদ্রব্য মিশেয়ে খাওয়ান। পরে তাকে ভাঙ্গার গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্ত্তী ধানখেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যাকারীরা তার ভ্যানটি স্থানীয় একটি বাজারে ১০ হাজার ১শ টাকায় বিক্রি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102