ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপু‌রে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

মাদারীপু‌রে মা‌হিন্দ্রার চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক ও নছিমনের চাপায় এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) বিকেল ৪টায়, শিবচর পৌরসভার বাইপাস সড়‌কে চলন্ত মা‌হিন্দ্রা থে‌কে প‌ড়ে গি‌য়ে ওই মা‌হিন্দ্রার চাকায় পিষ্ট হ‌য়ে নির্মাণ শ্রমিক সি‌দ্দিক সরকারের (৫০) মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত সি‌দ্দিক ভোলা সদর থানার চর শমাইয়া গ্রা‌মের ওদুদ সরকা‌রের ছে‌লে।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, ভোলা থে‌কে ঢাকায় কা‌জে যাওয়ার উ‌দ্দে‌শ্যে কয়েকজন শ্রমিক মি‌লে এক‌টি মা‌হিন্দ্রায় ঢাকা রওনা হয়। বুধবার বি‌কে‌ল ৪টায় শিবচ‌র পৌরসভার বাইপাস সড়ক দি‌য়ে যাওয়ার সময় মা‌হিন্দ্রায় ঘুমন্ত অবস্থায় সি‌দ্দিক সরকার সড়‌কে ছিট‌কে প‌ড়েন। এসময় অসাবধানতাবসত চলন্ত ওই মা‌হিন্দ্রার চাকা‌টি সি‌দ্দিক সরকা‌রের বু‌কের ওপর দি‌য়ে চ‌লে যায়। তাৎক্ষ‌ণিক অন‌্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তা‌কে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আ‌সে। কর্তব‌্যরত চি‌কিৎসক প‌রীক্ষা ক‌রে তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মো মিরাজ হো‌সেন ঘটনার সত‌্যতা স্বিকার ক‌রে জানান, ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে মর‌দে‌হের সুরতহাল রি‌র্পোট তৈ‌রি করা হয়। ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে।

অন্যদিকে, দুপুরে কালকিনি উপজেলার কয়রিয়ায় নছিমনের চাপায় আসিফ ঘরামি নামের ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আসিফ কয়রিয়া ইউনিয়ননের ময়দানেরহাট গ্রামের ফারুক ঘরামির ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল সড়ক দুর্ঘটনায় আসিফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102