ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন ছাতকের কহিন চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৬ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ব্যবসায়ে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা এ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন ছাতক পৌর শহরের বাগবাড়ী গ্রামের বাসিন্দা কহিন চৌধুরী।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় সেগুন চাইনিজ রেস্টুরেন্টে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হোছেন রাব্বানীর হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন কহিন চৌধুরী।

এসময় এমপি আলহাজ্ব মোঃ এডভোকেট নুরুল আমীন রুহুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ইকবাল মাহমুদ, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল আমীন, দৈনিক বাংলার চোখ এর সম্পাদক আবু হানিফ হৃদয়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ কবির আহমেদ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কহিন চৌধুরী জানান, ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে মাদার তেরেসা এ্যাওয়ার্ডের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102