ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০১ জানুয়ারি) দিনগত রাত ২টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর বাবা অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত মো. রফিকুল ইসলাম রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে কর্মরত থাকার সুবাদে তাদের পরিচয় হয়। পরিচিতির সুবাদে অনেকদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত।

এসবে রাজি না হওয়ায় ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার শুকুরশী বাজার সংলগ্ন ভূঁইয়া বাড়ি মোড়ের সামনে থেকে মাদ্রাসার দিকে যাওয়ার কথা বলে রিকশায় উঠে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় এমএম টাওয়ারের পশ্চিম পাশে পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করেন রবিন। ঘটনার দুই দিন পর শুক্রবার ভুক্তভোগী ওই ছাত্রী তার মাদ্রাসা শিক্ষিকাকে ঘটনাটি জানালে তিনি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102