ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদ্রাসায় ভর্তির দিনেই সড়কে ঝরল ছোট্ট তানভীরের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘনায় নয় বছরের শিশু তানভীর নিহত হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর বাবা আ. হালিম।

রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া এলাকার বাসিন্দা।

সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আ. হালিম তার ছেলে তানভীরকে ঢাকার একটি মাদরাসায় ভর্তি করানোর জন্য ভ্যানগাড়ী যোগে বাসে উঠিয়ে দেওয়ার জন্য নকলায় আসছিল। শেরপুর-নকলা আঞ্চলিক সড়কের জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তানভীর। আহত অবস্থায় তার বাবাকে প্রথমে নকলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102