ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি; অদ্য ১৭ই মার্চ ২০২১ইং সকাল ১১টা হতে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন সাহেবের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করে আলিম ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ নেজাম উদ্দিন, নাতে রাসূল (দঃ) পরিবেশন করে আলিম ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ আরাফাত, মাইজভাণ্ডারী গজল পরিবেশন করে ১০ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আমিরুল ইসলাম, দেশাত্ববোধক গান পরিবেশন করে আলিম ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ জোবায়েদ হোসেন।

মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সোয়েব আল সালেহীন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ইউনিভার্সিটি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সদস্য এস.এম. শফিকুর রহমান ও শফিউল আজম।

বক্তব্য রাখেন মাওলানা ফোরকান উদ্দীন, জনাব শফিউল আজম চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন, জনাব মুহাম্মদ সাইফুদ্দিন, রোসাংগিরী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ এমরান উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ ইমাম লিটন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু হলেন সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি না হলে বিশ্বের দরবারে বাঙ্গালী জাতির অস্তিত্ব ফুটে উঠত না। তিনি বাংলাদেশ নামক একটি দেশের মানচিত্রের অবস্থান বিশ্ব মানচিত্রে অংকন করেছেন। তাঁর নাম বাঙ্গালী জাতির ইতিহাসে চির স্বরণীয় হয়ে থাকবে। প্রধান আলোচক তাঁর বক্তব্যে জাতির জনকের শৈশবকাল, রাজনৈতিক উত্থান, বাগ্নিতা, প্রজ্ঞা বিশেষ করে মহান ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতা ঘোষণা পত্রের উপর নিবিড়ভাবে আলোকপাত করেন। একজন ঈমানদার মুসলিম হিসেবে তাঁর জীবন দর্শন ও মহান রাব্বুল আলামীনের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ইত্যাদি বিষয়ে তুলে ধরেন।

উপস্থিত ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষক মাওলানা রফিক উদ্দীন, জনাবা উম্মুল ওয়ারা, জনাব মুহাম্মদ শাহজাহান, জনাব মুহাম্মদ নুরুল করিম চৌধুরী, জনাব আব্দুর রাজ্জাক, জনাব রবিউল হোসেন, মাওলানা দিদারুল আলম, মাওলানা জালাল উদ্দিন, জনাব শাহাদাত হোসেন, মাওলানা মনসুর আলম, জনাবা জোবাইদুন্নাহার, জনাবা রাবেয়া সোলতানা, মাওলানা রেজাউল করিম ও মহিউদ্দিন মানিক।

মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা কায়সার উদ্দীন। পরিশেষে আখেরী মোনাজাত এবং তার্বারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102