সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে অভিযুক্ত একরামুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায় স্থানীয় বখাটে একরামুল।
পরে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরলে বিষয়টি জানায় সে। এ ঘটনায় রাতেই সদর থানায় একরামুলকে আসামি করে মামলা করে শিক্ষার্থীর পরিবার। মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।