ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাধ্যমিকে ভর্তির লটারির তারিখ পরিবর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার পঠিত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির এ লটারি হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি করার তারিখ রেখেছিল।

মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগের তারিখেই, অর্থাৎ ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় হবে। এ লটারিও হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

স্কুলে ভর্তির এ আবেদন প্রক্রিয়া গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে, আবেদন গ্রহণ চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাচ্ছে। সে জন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হচ্ছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102