ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানবপাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

অনেক টাকা বেতন। ইউরোপের দেশে দেশে চাকরি। উজ্জ্বল ভবিষ্যৎ। এমন স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে অনেককে ভারত ঘুরিয়ে নিয়ে যাওয়া হতো শ্রীলঙ্কায়। সেখানে ছেড়ে দেয়া হতো জঙ্গলে। আবার জিম্মি করে আদায় করা হতো টাকা। মানবপাচারকারী এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে সিআইডি।

লাখ টাকা বেতন। চাকরি হবে ইউরোপের দেশে। এমন স্বপ্ন দেখিয়ে ট্যুরিস্ট ভিসায় বাসে করে নেয়া হতো বেনাপোল বন্দরে। সেখান থেকে দালাল চক্রের হাতে হাতে নেয়া হতো ভারতের হায়দ্রাবাদ।

পরে পরিবার দেশে পরিবারের সদস্যদের কাছে ফোন করে চাওয়া হতো আরো টাকা। টাকা পাওয়ার পর হায়দ্রাবাদ থেকে আকাশ পথে নেয়া হতো শ্রীলঙ্কা। এভাবেই দেশীয় ও আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ধাপে ধাপে টাকা নিয়ে ভুক্তভোগীদের শ্রীলঙ্কার জঙ্গলে ছেড়ে দিতো। চালাতো নির্যাতন।

শ্রীলঙ্কায় পাচারের শিকার হওয়া আহসান হাবীবের অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করে সিআইডি।

সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তারা জানান, এই চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102