ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানবিক সাহায্য পেতে দুই দিনে ৩৩৩ নম্বরে ৯৭ হাজার কল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৪ বার পঠিত

মানবিক সাহায্যের সরকারি ঘোষণার দুইদিনেই ট্রিপল থ্রি’তে ফোন কল এসেছে ৯৭ হাজার। যাচাই শেষে ২ হাজার ৭শ’ ৭৫ জনের তথ্য চলে গেছে মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে। তবে, এই কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে অসংখ্য ভুয়া কল।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা এবং এসপায়ার টু ইনোভেট-এটুআই এর সহায়তায় চলছে জাতীয় শর্টকোড নম্বর ট্রিপল থ্রি। এটুআই বলছে সরকার ঘোষণা দেয়ার পর ২৫শে এপ্রিল থেকেই ফোন কল পাচ্ছে তারা।

এটুআই এর চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আরফে এলাহী জানান, করোনার দ্বিতীয়ধাপে মানবিক সাহায্যের ঘোষণা দেয়ার পর গত দু’দিনে ৯৭ হাজার কল এসেছে। এর মধ্যে আড়াই হাজার কল যাচাই করে তাদের নাম-ঠিকানা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এটুআই প্রোগ্রাম এর ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা তাদের অসহায়ত্বের কথা কারও কাছে প্রকাশ করতে পারেন না তাদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। কল পাওয়ার পর যাচাই-বাছাই করে তাদের ঠিকানা স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করে দিলে বিরাট একটা অংশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য সংকটে থাকলেও নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় লজ্জায় বা অন্য যে কোন কারণে হোক খাদ্য সহায়তার বিষয়ে বলতে পারেন না, তাদের জন্যেই তাই ট্রিপল থ্রি। এরইমধ্যে শুরু হয়েছে মানবিক সাহায্য খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102