ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানহানির মামলায় জয়ী জনি ডেপ, পাবেন যত টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জয়ী হলেন মার্কিন অভিনেতা জনি ডেপ। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে দেড় কোটি ডলার পরিশোধের করতে অ্যাম্বার হার্ডকে নির্দেশ দিয়েছে বিচারক।

আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার সাংসারিক অশান্তির কারণ হিসেবে জনির বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ এনেছিলেন তা ‘মিথ্যা এবং অবমাননাকর’। একারণে অ্যাম্বারকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের ‘অসৎ উদ্দেশ্য’ ছিল বলেও আদালত জানিয়েছেন।

২০১১ সালে ‘দ্য রাম ডায়রি’ চলচ্চিত্রে সহশিল্পীর অভিনয়কালে ডেপের প্রেমে পড়েন অ্যাম্বার হার্ড। ৩০ বছর অ্যাম্বার ২০১৫ সালে বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। কিন্তু ১৫ মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন হার্ড। টেক্সাসের এই অভিনেত্রী ‘অপরিবর্তনশীল মতবিরোধকে’ কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।

২০১৬ সালে বিচ্ছেদ হয় হলিউড তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড এর। অ্যাম্বারের এর অভিযোগ ছিল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে জনি ডেপ। এর প্রায় দুই বছর পর ২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্টে কলাম লেখেন অ্যাম্বার। সেখানে তিনি অভিযোগ করেন, জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন। অবশ্য ডেপ সেসব অভিযোগ অস্বীকার করেছেন। পরে এর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ানের তারকা জনি ডেপ। হার্ডও উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।

পাল্টাপাল্টি এই মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি হয়েছে বিস্তর। শুনানি অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হয়েছে, যা প্রত্যক্ষ করে উত্তাল ছিল দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর ভক্তরাও। নানান নাটকীয়তার পর গত মঙ্গলবার মামলাটির চূড়ান্ত শুনানি শুরু হয়। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার উপর শুনানির পর এই রায় ঘোষণা করলেন।

যদিও এ মামলার রায়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। বিবিসি খবরে বলা হয়েছে অ্যাম্বার হার্ডের এই রায়ের বিরুদ্ধে এখনও আপিল করার সুযোগ রয়েছে। তবে তিনি আপিল করবেন কিনা বিষয়টি এখনও পরিষ্কার নয়।

রায়ের সময় উপস্থিত ছিলেন না জনি ডেপ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102