ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জের সিংগাইরে তেলের দোকানে লাগা অগুনে দগ্ধ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

আগুনে পুড়ে গেছে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বাড়ির একাংশ। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ২ জন। রবিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয়রা জানান, মালেক টেড্রার্স নামে একটি তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে পাশের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্যাস সিলিন্ডারের দোকানসহ একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় আগুনে দগ্ধ হন নিজামুদ্দিন(৬৫) ও শাহীনূর হোসেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, তোলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102