ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নয় মামলার আসামি কাওসার হোসেন (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটির গ্রামের আলমমারা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

র‌্যাব-৪-এর একটি সূত্র, সিংগাইর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। সে সময় র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সর্দার কাওসার হোসেন নিহত হন। র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে র‌্যাবের সদর দফতরের ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ করছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102