ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে প্রাণ গেলো মামা-ভাগনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার জয়নাল প্রামণিকের ছেলে শাহিন প্রামাণিক (৪৫) ও রফিক খান (৩০)। এরা সম্পর্কে মামা-ভাগনে।

মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, এক আত্মীয়কে বিমানবন্দরে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি ফিরছিলেন শাহিন ও রফিক মিয়া। পরে পথে রাজধানীর গাবতলি থেকে মাদারীপুরের আরও তিন যাত্রী নিয়ে ফদিরপুরের দিকে রওনা দেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। অতিরিক্ত গতির কারণে মানিকগঞ্জ সদরের মিতরা কালিবাড়ি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102