মানিকগঞ্জের ঘিওরে বড় ধুলন্ডী কবর স্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার(৩০ মার্চ) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী কবরস্থানে এ ঘটনা ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বুধবার রাতে কে বা কারা ধুলন্ডী কবর স্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও সিআইডি ও র্যাব সদস্যকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, এই কবরস্থানে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।