ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৭০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩ হাজার ৫০২ জনে। গত ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি।

রবিবার (১৮ই জুলাই) বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০৭ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৭০ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের আট জন, সাটুরিয়ার নয় জন, দৌলতপুরের চারজন, ঘিওরে ছয়জন, হরিরামপুরের ১১ জন, সিংগাইরের ২২ জন ও শিবালয়ের ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, বর্তমানে মানিকগঞ্জে করোনার সংক্রামনের সংখ্যা বাড়ছে। সামনে ঈদ এই সময় যদি মানুষ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে এ অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করবে।

তিনি আরও বলেন, মানিকগঞ্জে জুলাই মাসের প্রায় প্রতিদিনই গড়ে ৬০/৭০ জন করে করোনায় আক্রান্ত হচ্ছে। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে।

জেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় ৮০ জন করোনার পরীক্ষার জন্য জন্য নমুনা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102