ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী, কারাগারে ৬০ বছরের বৃদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৫ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধর্ষণে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মহন আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ৯ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় বাজারে গবাদিপশুর খাদ্য কিনতে যায়। এ সময় আসামি মহন আলী তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গত শুক্রবার (৫ আগস্ট) তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষায় অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরে শিশুটি তার মা ও দাদিকে ধর্ষণের ঘটনা জানায়। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহন আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির মা। রাতেই তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বলেন, দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মহন আলীকে তোলা হয়। জ্যেষ্ঠ বিচারক আব্দুন নূর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৬টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102