ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে বিএনপির গণঅনশনে পুলিশের বাধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিএনপি গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসার কনফারেন্স কক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে দলীয় নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গণঅনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বাকবিত-ায় দলীয় অফিসে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

পরে বেলা এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জিন্নাহ কবিরের বাসভবনের কনফারেন্স কক্ষে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ। বক্তারা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102