ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হোসেন (৪২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাইলজুড়ি গ্রামে এদুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের তফেল উদ্দিনের ছেলে। তিনি একটি এনজিওতে চাকরী করতেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন ফরহাদ হোসেন।

এসময় রাস্তার পাশে থেমে থাকা একটি অটোবাইকের সাথে তার মোটরসাইকেলটি সজোড়ে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102