ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে ৪৮ ভরি স্বর্ণালঙ্কারসহ দুই ডাকাত গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

মানিকগঞ্জে ৪৮ ভরি স্বর্ণালঙ্কারসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেপ্তারকৃত সিদ্দিক শেখ ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুন্দপুর গ্রামের আহমদ শেখের ছেলে ও শাহ আলম রাজবাড়ী জেলার শ্রীপুর গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান, গত ১ জুন জেলার সিংগাইর উপজেলার জামসা এলাকায় দোহারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদারের সিএনজি থামিয়ে র‌্যাব পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত ৯৫ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওইদিনই ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ৬ জনের নামে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিদ্দিক শেখ ও শাহ আলমকে গতকাল রাতে মুন্সীগঞ্জ ও রাজবাড়ী থেকে ৪৮ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102