ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক দুই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পঠিত

মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে বিশেষ অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম থেকে ৬০ গ্রাম নিষিদ্ধ হেরোইনসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন – সদর উপজেলার দেড়গ্রাম এলাকার মৃত মনিরুদ্দিনের ছেলে সাদ্দাম (৩৩) ও আনছার আলীর ছেলে আমজাদ হোসেন (২৯)।

শুক্রবার (১২ জুলাই) সকালের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর মো. মাসুদ রানা শামীম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার দেড়গ্রাম এলাকা থেকে সাদ্দাম ও আমজাদে আটক করে এবং তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। আটক সাদ্দামের বিরুদ্ধে আদালতে ৯টি এবং আমজাদের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে নতুন করে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102