ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মারা যান তিনি। গত ৯ জানুয়ারি থেকে মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন দুলাল মিয়া। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংকটাপন্ন অবস্থায় হাজতি দুলালকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এরপর ওই রোগীকে ইসিজি করা হয়। দেওয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় মারা যান দুলাল।

মানিকগঞ্জের জেল সুপার মো. শহিদুল ইসলাম আসামি দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন। কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102