ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মানুষ এখন ভিজিএফের মোটা চাল বিক্রি করে দামি চিকন চাল কেনে’- কৃষিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের গত ১৩-১৪ বছরে দেশে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এক সময়ের খাদ্য সংকটের বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় চাহিদা মিটিয়ে খাদ্য শস্যসহ বিভিন্ন ফলও এখন বিদেশে রফতানি করা হচ্ছে। এ কারণে আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে মরেনি। বরং ভাঙা ঘরের মানুষ এখন ইটের বিল্ডিংয়ে বসবাস করে। গ্রামের মানুষও এখন ভিজিএফের মোটা চাল বিক্রি করে দামি চিকন চাল কেনে।’

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ঔষধি গ্রাম পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘শুধু তাই নয়, একসময় বিঘা প্রতি এক থেকে দুই মণ ধান উৎপাদন হলেও আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও গবেষণার মাধ্যমে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। তাতে ধান উৎপাদনের সময় কমার পাশাপাশি ফলন বৃদ্ধি পেয়েছে। সবশেষে উদ্ভাবিত ধান শতাংশে এক মণ করে পাওয়া যায়। একইভাবে দেশে ফল, সবজিরও ব্যাপক চাষাবাদ হচ্ছে। যার অতিরিক্ত অংশ বিদেশে রফতানি করা হচ্ছে। এভাবে দিন দিন দেশের কৃষক, কৃষিসহ সব ক্ষেত্রেই উন্নয়ন হলেও বিএনপি ও ফখরুলরা তা চোখে দেখেন না। কেননা আওয়ামী লীগ দেশের উন্নতি চাইলেও বিএনপি চায় দেশকে অস্থির করতে।’

তিনি বলেন, ‘দেশের সব ক্ষেত্রে উন্নয়ন করায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে চলে গেছে। এখন চাইলেই দেশ আর বিএনপির স্বপ্নের তালেবান বা পাকিস্তানি হবে না। বরং দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলাদেশ।’

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর- ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর- ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁর সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য শামীমা ইয়াসমিন, সংসদ সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজীর আলম, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ। এর আগে পুরো গ্রাম ঘুরে কৃষকদের বিভিন্ন কথা শোনেন মন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102