ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রোলবোমা ছুড়েছে। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সম্পতি রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাস ও বিভিন্ন গাড়িতে দেয়া আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রোলবোমা ছুড়েছে। যাতে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। এখনও ৬ জন ভর্তি আছেন। এর মধ্যে ২ জনের অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর রাখছেন।’

তিনি বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারা, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।

জাহিদ মালেক বলেন, ‘অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা অনলাইনে ক্লাস করছে, মা-বাবারাও স্কুলে পাঠাচ্ছে না। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে সেগুলো বহনে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102