ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মান্দায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় এক দম্পতিসহ আটক ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

নওগাঁর মান্দায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় এক দম্পতিসহ ৮ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে তাদের আটক করা হয় এবং সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমানের নির্দেশনায় এসআই ফারুক, এসআই জাহিদুল ইসলাম এবং এএসআই আলতাফ হোসেন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, কোঁচড়া গ্রামের বদর উল্লার ছেলে সিদ্দিক, কসবা মান্দা গ্রামের রবীন্দ্রনাথের ছেলে পুলক কুমার, সাহাপুর ভাংগীপাড়া গ্রামের আব্দুল সরকারের ছেলে হেলাল, মেরুল্যা গ্রামের ওসমান প্রামানিকের ছেলে ইস্রাফিল, শ্রীরামপুর গ্রামের মন্টুর ছেলে বিষ্ণু, কাঞ্চন মীরপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, কুসুম্বা ঠনঠনিয়া পাড়ার লাহার আলী মন্ডলের ছেলে লালচাঁদ হোসেন এবং কুসুম্বা শিলালপাড়ার আজিমদ্দিনের স্ত্রী রুবি বেগম।

এদের মধ্যে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হলেন ১ জন, এজাহারভূক্ত আসামি হলেন ২ জন, মাদক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হলেন ৩ জন এবং অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আটক ২ জন সর্বমোট ৮ জন আসামিকে আটক করা হয়েছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102