ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাফিয়ারা মেরে ফেলার চেষ্টা করছে আমাকে: তনুশ্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বিতর্কের কারণে একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন। এবার বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। জানালেন তাকে হুমকি দেয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে! এমনকি প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে। তবে এসব কিছুতেই ভয় পাবেন না তিনি।

গত ১৯ জুলাই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে বলি নায়িকা লিখেছেন, “আমাকে হেনস্তা করা হচ্ছে। বুঝতে পারছি আমাকে টার্গেট করা হচ্ছে। আমাকে কখনো বলিউডে কাজ পেতে দেয়া হচ্ছে না, কখনো আবার আমার কাজের মানুষ দিয়ে খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। দুবার গাড়ি ভাঙা হয়েছে আমার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব সব ঘটনা ঘটছে।”

তনুশ্রী আরও লিখেছেন, “এখন মাফিয়া রাজ করছে বলিউডে। তারাই আমার সঙ্গে এমনটা করছে, আমি নিশ্চিত। তবে একটুও ভয় পাচ্ছি না আমি। ওরা যদি মনে করি, আমি ভয় পেয়ে আত্মহত্যা করব, তাহলে ভুল ভাবছে। আমি এতটাও ভিতু নই। আমি মিটু কালপ্রিট এবং যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা ফাঁস করেছি, তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আপনাদের লজ্জা হয় না!”

তনুশ্রী দত্ত একসময় দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। পর্দায় সাহসী পোশাক ও ছিপছিপে দেহ পুরুষদের মনে এখনো গেঁথে রয়েছে। ২০০৫ সালে তার অভিনীত প্রথম সিনেমা ‘আশিক বানায়া আপনে’ মুক্তি পায়। এরপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় দেখা গেছে তাকে। তবে ২০১০ সালে ‘অ্যাপার্রটমেন্ট’ সিনেমার পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এই অভিনেত্রীর।

বলিউডের এই নায়িকা এর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন। এছাড়া কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী দত্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102