ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামলার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাবি শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামসহ ছয় দফা দাবি জানিয়েছেন জাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত দাবিসমূহ পাঠ করেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম আবর্তনের সামিয়া জাহান।

তিনি বলেন, আমাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার দাবিটি প্রশাসন মেনে নিলেও সুনির্দিষ্ট করে জানায়নি তারা কখন মামলা করবে। ঘটনার বিস্তারিত রেকর্ডসহ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব।
তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে ঘটনার সুষ্ঠু বিচার, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করা, হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অস্থিরতার দায়ও প্রশাসনকে গ্রহণের দাবি জানান তারা।

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। আবাসিক হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে থাকছেন ভাড়া বাসায়। গত শুক্রবার জাবি সংলগ্ন গেরুয়াবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন শিক্ষার্থী।

এদিকে, শনিবার আবাসিক হলগুলোর তালা ভেঙে হলে থাকতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, বর্তমান পরিস্থিতিতে হলে সাময়িক অবস্থান করতে পারলেও অতি শিগগিরই শিক্ষার্থীদের পুনরায় হল ত্যাগ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102