ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৫৮ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। তথ্যের গরমিল থাকায় দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধতা পেয়েছেন ৩ প্রার্থীর মনোনয়নপত্র।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ এস এম সেলিম।

রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করে তথ্য গোপনের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এস এম সেলিমের মনোনয়নপত্র এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামলার তথ্য গোপনের অভিযোগে বাতিল করা হয়েছে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নুর হোসেন মাসুদ ও মো. মনির হোসেনের মনোনয়নপত্র ।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা আগামী ৬ থেকে ৮ মের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

#ঢাকা টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102