ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামির সঙ্গে ভাগনের পরকীয়া; নিহত রুবেলের স্ত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২ বার পঠিত

শরীয়তপুরে পরকীয়ার জেরে নিহত রুবেল খানের স্ত্রী শিমলা আক্তারকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে ভেদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানাপুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রুবেল খানের স্ত্রী শিমলার সঙ্গে তার ভাগনে রাজিবের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। একদিন স্ত্রীকে ভাগনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রুবেল। এ ঘটনায় বাদানুবাদের একপর্যায়ে রুবেলের পেটে ছুরিকাঘাত করেন ভাগনে রাজিব। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১ মার্চ) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল খান। পরে ওইদিন রাতেই রাজিবকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নাতি ও পুত্রবধূসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহত রুবেলের বাবা হাসু খান।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, শিমলা আক্তারকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজিব মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102