ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল কাণ্ড: নারায়ণগঞ্জে ওসির পর অতিরিক্ত পুলিশ সুপার বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ ও পরবর্তীতে সহিংস ঘটনা সৃষ্টির কারণে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহারের পর একই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এই বদলির আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, হেফাজতের মামুনুল হক ইস্যুতে উদ্ভুদ পরিস্থিতিতে রোববার (৪ এপ্রিল) রাতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিকেলে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি রুমে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করার সময় খবর পেয়ে হেফাজতের নেতা-কর্মী ও বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এরপর হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর অগ্নিসংযোগ চালিয়ে ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে। মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে শতাধিক যানবাহন। একই সাথে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে তারা। এক পর্যায়ে পুলিশ গিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাঁধে। পুলিশ ৪ শতাধিক শর্টগান ও টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনায় হেফাজতকর্মী মোহাম্মদ ফয়সাল হাবীব বাদী হয়ে মামুনুল হককে হেনস্থা করার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ স্থানীয়দের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102