ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল হকের পক্ষে পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার অনলাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দেয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ওরফে ফয়েজ মারজানকে বহিষ্কার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এ তথ্য জানান।

তিনি বলেন, মামুনুল হকের পক্ষে দেওয়া পোস্টটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলাম। পরে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ফয়েজকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাওয়ের পর ফয়েজ মারজান তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট দেন। পোস্টে তিনি মামুনুল হকের পক্ষে নানা কথা বলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102