ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল হকের শ্বশুর আটক, আনা হচ্ছে ঢাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের শ্বশুর অর্থাৎ দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা মো. ওলিয়ার রহমানকে জিজ্ঞাবাসাদের জন্য ঢাকায় নেয়া হচ্ছে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান। এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। পরে আটকের বিষয়টি জানানো হয়।

মো. ওলিয়ার রহমান আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা। জান্নাত আরা ঝর্ণা তার মেঝো মেয়ে।

জান্নাত আরা ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব এসে আমার স্বামীকে নিয়ে গেছেন। প্রথমে তিনি জিজ্ঞাসাবাদের কথা জানালেও আজ বলেছেন আটকের কথা।

আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার বেলা পৌনে ১২টার দিকে ওই টিম ওলিয়ার রহমানকে নিয়ে ঢাকায় রওনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102