ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের অসুস্থতার খবর রাখে না, দেশের খবর রাখবে কীভাবে: শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তারেক জিয়া একটা কাপুরুষ। যে কিনা নিজের মায়ের অসুস্থতার খবর রাখেন না।

তিনি আবার দেশের খবর রাখবেন কীভাবে?
শুক্রবার (১৭ নভেম্বর) ফতুল্লার ভুইগড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ প্রশ্ন তুলেন তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের স্মরণে এ দোয়া-মাহফিলের আয়োজন হয়।

এতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, লন্ডনে বসে বসে তারেক রহমান নির্দেশ দিচ্ছে আর আপনারা দেশে আগুন সন্ত্রাস করছেন। মামলা খেয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আছেন। পরিবার থেকে দূরে থাকছেন। আপনাদের মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের সাবধান করে দেন। তাদেরকে আগুন সন্ত্রাস থেকে বিরত রাখুন। না হলে আমরা কয়েকদিনের মধ্যে আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে খবর নেব কারা বাসে আগুন দিচ্ছেন এবং আগুনসন্ত্রাসী করছেন।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সব জায়গায় মানুষের যে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আবারও সরকার গঠন হোক। তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় ইতোমধ্যে মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, আওয়ামী যুবলীগ নেতা সাব্বির আহমেদ, জুলহাস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102