ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের তুলনা কেবল মা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মায়ের তুলনা কেবল মা। যার সঙ্গে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছু শেয়ার করা যায়। যার মা নেই সেই কেবল মায়ের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে। যাদের মা এখনো জীবিত আছে তাদেরকে মায়ের প্রতি যথেষ্ট দাযিত্ববান, যত্নশীল, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আহবান জানাই।

সোমবার রাতে আন্তর্জাতিক জনপ্রিয় ফোক কন্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়িতে তার প্রয়াত মা এর স্মরণে দুই দিনব্যাপী ‘মায়ের মেলা’ এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমি বরাবরই মায়ের ভক্ত। মাকে না বলে কখনো বাড়ির আঙিনার বাইরে যেতাম না। মা সবসময় আমাকে দোয়া করে দিতেন। মায়ের দোয়া ও আশীর্বাদ আছে বলেই হয়তো আজ এ পর্যন্ত আসতে পেরেছি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে আমার কোলেই মৃত্যুবরণ করেন। তখন মনে হয়েছে আমি যেন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান শহীদ প্রমুখ।

উল্লেখ্য, ‘মায়ের মেলা’য় দেশ-বিদেশের বিভিন্ন বাউল শিল্পীরা রকমারি ভাব গান, পালা গান পরিবেশন করেন। এ মেলাকে কেন্দ্র করে গান শুনতে সিংগাইরসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক সমবেত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102