ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারধর-শ্লীলতাহানি মামলার চার্জশিটে পরীমণির আপত্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় পুলিশের দেয়া চার্জশিটের বিষয়ে আদালতে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

বুধবার ( ০১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই ‘নারাজি’ আবেদন করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি জানান, যথাযথভাবে তদন্ত না করে পুলিশ পরীমণির মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের চার্জশিটে অভিযুক্ত করা হয়নি। এ জন্য পরীমণি পুলিশের দেয়া চার্জশিটের বিষয়ে নারাজি আবেদন জমা দিয়েছেন। আদালত এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে এ বিষয়ে আদেশ দেবেন।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় নাসির ও অমি আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ২৭ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন নাসির উদ্দিনের তিন নারী সহযোগী। তারা হলেন—লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102