ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারাত্মক আহত বানরটিকে অবশেষে ভেটেরিনারি হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে মারাত্মক আহত বানরটিকে অবশেষে ভেটেরিনারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু নিজের গাড়ি করে বানরটিকে হাসপাতালে নিয়ে যান। এর আগে গত তিন দিন ধরে (শনি, রবি, সোমবার) মারাত্মক আহত বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছিল।

স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে পাহাড়ের একটি বানরকে পৌর সদর বাজার, উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়সহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে বানরটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে শকে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারায়। স্থানীয়রা উদ্ধার করে মাথায় পানি ঢাললে বানরটি কিছুটা সুস্থ হয়ে জঙ্গলের দিকে চলে যায়। তবে শকে সৃষ্ট ক্ষত মারাত্মক আকার ধারণ করলে বানরটি শনিবার বিকেলে উপজেলা সরকারি হাসপাতালে হাজির হয়। সেদিন থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বানরটিকে চিকিৎসা দিচ্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, বৈদ্যুতিক শকে আহত বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। পরদিন বানরটি আবারও হাসপাতালে হাজির হয়। এদিনও বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেটি জঙ্গলের দিকে চলে যায়। একইভাবে সোমবার সকালে বানরটি চিকিৎসা নিতে আবারও হাসপাতালে আসে। এদিনও একইভাবে বানরকে চিকিৎসা দেওয়া হয়। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন বানরটি সোমবার দুপুরে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, খবর পাওয়ার পরে বন বিভাগকে প্রাণীটিকে ধরে দেওয়ার জন্য বলা হলেও তারা আমাদের বানরটিকে ধরে দেয়নি। আজ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করলে তাদের দুজন কর্মচারী ও আমাদের লোকজন বানরটিকে ধরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনে। বানরটি মারাত্মকভাবে আহত হওয়ায় তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন। আমাদের এখানে অ্যানেস্থেসিয়াসহ অন্যান্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা না থাকায় বানরটিকে চট্টগ্রামের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে মারাত্মক আহত বানরটিকে অবশেষে ভেটেরিনারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু নিজের গাড়ি করে বানরটিকে হাসপাতালে নিয়ে যান। এর আগে গত তিন দিন ধরে (শনি, রবি, সোমবার) মারাত্মক আহত বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছিল।

স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে পাহাড়ের একটি বানরকে পৌর সদর বাজার, উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়সহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে বানরটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে শকে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারায়। স্থানীয়রা উদ্ধার করে মাথায় পানি ঢাললে বানরটি কিছুটা সুস্থ হয়ে জঙ্গলের দিকে চলে যায়। তবে শকে সৃষ্ট ক্ষত মারাত্মক আকার ধারণ করলে বানরটি শনিবার বিকেলে উপজেলা সরকারি হাসপাতালে হাজির হয়। সেদিন থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বানরটিকে চিকিৎসা দিচ্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, বৈদ্যুতিক শকে আহত বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। পরদিন বানরটি আবারও হাসপাতালে হাজির হয়। এদিনও বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেটি জঙ্গলের দিকে চলে যায়। একইভাবে সোমবার সকালে বানরটি চিকিৎসা নিতে আবারও হাসপাতালে আসে। এদিনও একইভাবে বানরকে চিকিৎসা দেওয়া হয়। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন বানরটি সোমবার দুপুরে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, খবর পাওয়ার পরে বন বিভাগকে প্রাণীটিকে ধরে দেওয়ার জন্য বলা হলেও তারা আমাদের বানরটিকে ধরে দেয়নি। আজ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করলে তাদের দুজন কর্মচারী ও আমাদের লোকজন বানরটিকে ধরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনে। বানরটি মারাত্মকভাবে আহত হওয়ায় তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন। আমাদের এখানে অ্যানেস্থেসিয়াসহ অন্যান্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা না থাকায় বানরটিকে চট্টগ্রামের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102