ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারা গেলেন অভিনেত্রী কস্তুরী চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

অভিনেত্রী কস্তুরী চৌধুরী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ এপ্রিল) বিকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাকে পিজি হাসপাতাল ভর্তি করা হয়। এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছিল।

পরিচালক রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন কস্তুরী চৌধুরী। হাটহাজারী স্কুলের সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরী প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিতও ছিলেন। পরিবারের সবার কাছে সেই উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেনও। তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102