ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারা গেলেন পায়ে হেঁটে হজ পালনকারী হাজী মহি উদ্দীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭৫ বার পঠিত
হাজী মহি উদ্দিন। ছবি- সংগৃহীত।

পায়ে হেঁটে হজ পালনকারী ১১৫ বছর বয়সী দিনাজপুরের সেই বৃদ্ধ হাজী মো. মহি উদ্দীন আর নেই। (ইন্না-লিল্লাহ……রাজিউন)। রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১১ অক্টোবর) বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা হবে। জানাজা শেষে রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়টি আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাজী মহি উদ্দীন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘিপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে। তিনি জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম।

প্রসঙ্গত, ১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মো. মহি উদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন তিনি। কখনো হেঁটে, কখনোবা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়।

দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী মহি উদ্দীন মৃত্যুর আগ পর্যন্ত তার দীর্ঘ সফরের বর্ণনা দিতে পখস্ত বলতে পারতেন ভ্রমণপথে পেরিয়ে যাওয়া সবকটি দেশ ও বড় শহের নাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102