ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মার্কিন দূতাবাসের কাছে ফেলে যাওয়া সন্দেহজনক ব্যাগে যা মিললো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

রাজধানীতে মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের পাশে সন্দেহজনক কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগে কী আছে তা নিশ্চিত হতে ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীতে মার্কিন দূতাবসের অ্যানেক্স ভবনের পাশে সন্দেহজনক একটি কালো ব্যাগ পাওয়া যায়। সন্দেহজনক ব্যাগে কী আছে তা নিশ্চিত হতে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব ডিসপোজাল ইউনিট।

পরীক্ষা নিরীক্ষা শেষে জানানো হয় ব্যাগের মধ্যে মিলেছে, একটি ফল কাটার চাকু, ম্যাচ বক্স, বালু, কিছু তার এবং একটি প্লাস্টিকের কাপ পাওয়া গেছে। তবে, এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানান পুলিশের গুলশান জোনের ডিসি।

জানা যায়, মার্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অজ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়ে ছিলেন। দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ওই দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা একটি কালো রঙের ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় দূতাবাসের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102