ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মার্কিন বিমানঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

ইরাকের একটি মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলায় একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। হামলায় আরো ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এরবিল শহরে বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে প্রায় একই সময় ১৪টি রকেট ধেয়ে আসে। এর মধ্যে তিনটি ঘাঁটির ভেতরে আঘাত হানে। বাকিগুলো পার্শ্ববর্তী বেসামরিক আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি একজন বিদেশী তবে তিনি মার্কিন নাগরিক নন। আহতদের মধ্যে একজন মার্কিন বাহিনীর সদস্য রয়েছেন।

২০১৯ সাল থেকে এ পর্যন্ত ইরাকে পশ্চিমা সামরিক স্থাপনা ও বাহিনী এবং কূটনৈতিক এলাকাগুলোকে লক্ষ্য করে অসংখ্য রকেট হামলা হয়েছে। রাস্তার পাশে বোমা পেতে রাখার ঘটনাও রয়েছে প্রচুর। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র বরাবরই ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীগুলোকে দোষারোপ করে আসছে।

কম পরিচিত একটি শিয়া গ্রুপ যারা নিজেদের ‘আউলিয়া আল দাম’ বা ‘রক্তের অভিভাবক’ বলে দাবি করে তারা এ হামলার দায় স্বীকার করেছে। কাতা’ইব হেজবুল্লাহ এবং আসা’ইব আহল আল-হকসহ বেশ কয়েকটি ইরান সমর্থিত শক্তিশালী গ্রুপ ইরাকে সক্রিয় রয়েছে।

মঙ্গলবার আউলিয়া আল দাম বলেছেন, আগামী দিনে তারা মার্কিন বাহিনীর উপর আরো হামলা পরিচালনা করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102