মার্কিন যুক্তরাষ্ট্র, আফগান কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেবার অনুরোধ জানিয়েছিল কিন্তু সে প্রস্তাব রাখা সম্ভব নয়।
আজ ফরেন সার্ভিস একাডেমিতে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,’ আফগানিস্তানে আমেরিকার অনেক বন্ধুপ্রতিম লোক আছেন। আমেরিকা তাদের সেখান থেকে সরানোর জন্য চিন্তা করছে। যদি বাংলাদেশ তাদেরকে অল্প সময়ের জন্য আশ্রয় দেয়, স্বল্পকালীন সেল্টার দেয় তবে তাদের খুব উপকার হবে। তবে আমাদের পরিস্থিতি এমন যে, আমরা এই ১১ লাখ মানুষকে নিয়ে হিমশিম খাচ্ছি। আমাদের দেশে এমন পরিস্থিতি নাই যে, আমরা আর কাউকে আশ্রয় দিতে পারি।’