ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালদ্বীপের নীল জলে নেমে নাস্তা সারলেন মিম!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন নবদম্পতি বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দার। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করছেন নায়িকা। ছবিগুলো মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে- সুইমিং পুলের নীল পানিতে নেমে নাস্তা করছেন মিম। সঙ্গে আছেন স্বামী সনি পোদ্দার। নানান ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন নায়িকা। তার পরনে ছিলো রংধনুর আবেশ ছড়ানো সুইমস্যুট।

ব্যক্তিগত জীবনে ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। সে সময়ই প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দু’মাস যেতে না যেতেই নতুন বছরের শুরুতে বিয়ের পর্ব সারেন তারা। তবে করোনা পরিস্থিতির কারণে খুব বেশি বড় আয়োজন করে অনুষ্ঠান করতে পারেননি। এমনকি আটকে ছিল তাদের মধুচন্দ্রিমা। অবশেষে তারা গিয়েছেন।

হানিমুনের জন্য আগে থেকেই মালদ্বীপকে পছন্দ করে রেখেছিলেন এই দম্পতি। গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির উদ্দেশে উড়াল দিয়েছেন মিম ও তার স্বামী সনি পোদ্দার। সেখানে পাঁচ দিন হানিমুন শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102