ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালদ্বীপ থেকে আসছে স্বামীর মরদেহ, শুনে মারা গেলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

মালদ্বীপ থেকে স্বামীর মরদেহ আসার খবর শুনে ফেনীতে খোদেজা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাবাসীরা জানান, গত ১০ বছর যাবত ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চরকালীদাস গ্রামের তুপানী বাড়ির মজিবুল হকের ছেলে জামাল উদ্দিন (৪৮) মালদ্বীপে থাকতেন। ২৩ জুন তিনি মালদ্বীপে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে জামাল উদ্দিনের মরদেহ বাড়িতে আসছে সেই খবর শুনে শোকে রাত সোয়া ১০টার দিকে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তার স্ত্রী খোদেজা আক্তার। তাৎক্ষণিকভাবে তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জামাল উদ্দিনের মামা রবিউল হক সওদাগর জানান, জামাল মালদ্বীপে এবং তার স্ত্রী খোদেজা বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে জামালের মরদেহ দাফন করা হয়েছে আর বুধবার বেলা ১১টার দিকে তার স্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে।

ফরহাদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু বলেন, মালদ্বীপ থেকে স্বামীর মরদেহ আসার খবর শুনে তার স্ত্রী খোদেজা আক্তার মারা যান। বাবা-মায়ের মৃত্যুতে শোকে ছেলে অসুস্থ হয়ে পড়েছেন। স্বামী জামাল উদ্দিনের রাতে এবং স্ত্রী খোদেজা আক্তারের দাফন বুধবার সম্পন্ন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102