ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ট্রাক, গেটম্যান নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকেপড়া ট্রাকের নিচে চাপা পড়ে এক গেটম্যান নিহত হয়েছেন। নিহতের নাম সুশান্ত কুমার দাস।

সোমবার রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী পৌর শহরের রেলঘুন্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিহত গেটম্যান সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা।

ফুলবাড়ী স্টেশনমাস্টার মো. ইস্রাফিল সরকার জানান, রাত ১টা ৪ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি ১নং লাইনের প্লাটফর্মে নেয়া হয়। একই সময়ে ২নং লাইনে এমজিবিসি (মালবাহী) ট্রেনকে নেয়ার জন্য লাইন তৈরির আগেই সিঙ্গন্যাল অমান্য করে এমজিবিসি (মালবাহী) ট্রেনের চালক ১নং লাইনে ঢুকে পড়ে।

এতে গেট খোলা থাকায় ওই সময় ট্রাকও ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ওই রেলঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অল্পের জন্য রক্ষা পেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটি। পণ্যবাহী ট্রেনটির চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তারা।

30
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing buttonprint sharing button

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102