ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব, বাংলাদেশিকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৭ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম নজরুল (৪২) নামের এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত।

একই সঙ্গে তাকে তিন হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) ইপোহ দায়রা আদালতের বিচারক এম বাকরি আবদ মজিদ এ রায় দেন।

চার্জশিট অনুসারে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার জন্য সমন জারি না করার জন্য করপোরাল পদমর্যাদার একজন রয়্যাল পুলিশ সদস্যকে নগদ দুইশ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত নজরুল।

দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ইপোর পেরাকের সেগার মানজুংয়ের জলান বাতু ১০-এ হাইওয়েতে এ অপরাধ সংঘটিত হয়।

দণ্ডবিধির ২১৪ ধারার অধীন অভিযোগটি ডেপুটি পাবলিক প্রসিকিউটর মাজিয়াহ মানসোর পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালত মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন (এমএসিসি) ২০০৯-এর ৪০(১)(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102