পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একসাথে ৯ শিশুর জন্ম দিয়েছেন, হালিমা নামে এক নারী। মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোতে, ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, মা সহ নবজাতকরা সুস্থ আছেন। গত মার্চে চিকিৎসকরা তার বিশেষ যত্নে নিয়ে যান মরক্কোতে। সিজারিয়ান বিভাগ, ৭ টি বাচ্চার আশা করলেও অবশেষে ৯টি বাচ্চাই সুস্থ ভাবে প্রসব করাতে সক্ষম হয়।
সাধারণত একাধিক সন্তান প্রসবে, বাচ্চার অপরিপূর্ণতা ও জটিলতা দেখা দিয়ে থাকেলেও এক্ষেত্রে বিরল ঘটনা এটি।